কলম্বো, ৫ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মারভান আতাপাত্তুর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার কি শেষ? প্রশ্নটা ওঠার কারণ অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ১৬ সদস্যের শ্রীলঙ্কা দলে তাকে রাখেননি নির্বাচকরা। অশান্ত ডি মেলের নেতৃত্বাধীন নির্বাচকমন্ডলীর অবশ্য কোনো দোষ নেই। ৮৮ টেস্টের অভিজ্ঞতায় ঋদ্ধ আতাপাত্তুকে দলে রাখতেই চেয়েছিলেন তারা। সেজন্য শ্রীলঙ্কার সাবেক অধিনায়ককে মিটিংয়ে বসার আমন্ত্রণও জানিয়েছিলেন। তবে আতাপাত্তু নিজেই জানিয়ে দেন নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসার কোনো ইচ্ছাই তার নেই।
তাকে সুযোগ দেয়ার জন্য সনাৎ জয়াসুরিয়াকে বাদ দেয়ার পর্যন্ত চিন্তা-ভাবনা করছিলেন নির্বাচকরা। এখন যেহেতু আতাপাত্তুকে পাওয়ার কোনো আশা নেই তাই জয়াসুরিয়ার ওপরে আস্থা রাখতে দ্বিধা করেননি তারা। ৩৯টি টেস্ট খেলা থিলান সামারাবীরাকেও ফিরিয়ে আনা হয়েছে। ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান সামারাবীরা সর্বশেষ টেস্ট খেলেছিলেন গত বছরের ইংল্যান্ড সফরে। দলে নতুন মুখ একটিই
bdnews24