২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে যায়নি ব্রাদার্স ও ইন্দিরা রোড, হুমকি-পাল্টা হুমকি

তিনটি দলই আগেরদিন একযোগে জানিয়ে দিয়েছিল, তারা রেলিগেশন লিগের ম্যাচ খেলতে মাঠে যাবে না। তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে জানিয়ে দেওয়া হয় তারা খেলা আয়োজনের সব বন্দোবস্তই করে রাখবেন। সেটা তারা করেও রেখেছিলেন। কিন্তু বৃহষ্পতিবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গত মৌসুমের প্রিমিয়ার ক্রিকেটের রেলিগেশন লিগের ম্যাচ খেলতে পূর্বঘোষণা অনুযায়ী মাঠেই যায়নি ব্রাদার্স ইউনিয়ন ও ইন্দিরা রোড ক্রীড়া চক্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 11:48 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, ৪ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- তিনটি দলই আগেরদিন একযোগে জানিয়ে দিয়েছিল, তারা রেলিগেশন লিগের ম্যাচ খেলতে মাঠে যাবে না। তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে জানিয়ে দেওয়া হয় তারা খেলা আয়োজনের সব বন্দোবস্তই করে রাখবেন। সেটা তারা করেও রেখেছিলেন। কিন্তু বৃহষ্পতিবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গত মৌসুমের প্রিমিয়ার ক্রিকেটের রেলিগেশন লিগের ম্যাচ খেলতে পূর্বঘোষণা অনুযায়ী মাঠেই যায়নি ব্রাদার্স ইউনিয়ন ও ইন্দিরা রোড ক্রীড়া চক্র। এই ম্যাচের ম্যাচ রেফারি রকিবুল হাসান জানিয়েছেন, "একটা ম্যাচ আয়োজনের জন্য যা যা লাগে তার সব কিছুরই ব্যবস্থা ছিল। কিন্তু দুটো দলই মাঠে আসেনি। ওদের জন্য অপেক্ষা করে আমি আমার রিপোর্টে তাদের মাঠে না আসার বিষয়টাই লিখে দিয়েছি। এখন বোর্ড ব্যবস্থা নেবে।" ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের চেয়ারম্যান গাজী আশরাফ লিপু দেশের বাইরে আছেন। তার অনুপস্থিতিতে রেলিগেশন লিগ সংক্রান্ত জটিলতা দেখভাল করছেন বিসিবির অ্যাডহক কার্যনির্বাহী কমিটির আরেক সদস্য শফিকুর রহমান মুন্না। তিনি অবশ্য ব্যবস্থা নেওয়ার আগে আরেকটু অপেক্ষা করে দেখতে চান। বৃহষ্পতিবার বিকেলে মুন্না বিডিন্উিজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেছেন, "আমি ম্যাচ রেফারির রিপোর্ট হাতে পেয়েছি। যদিও এখনো পড়ে দেখা হয়নি পুরোটা। তারা মাঠে না আসায় নিয়মানুযায়ী ব্যবস্থা তো অবশ্যই নেওয়া হবে। তবে রেলিগেশন লিগের আরো দুটো খেলা আছে। সেগুলোতেও তারা মাঠে আসে কিনা দেখে তবেই ব্যবস্থা নেব আমরা।" ৭ অক্টোবর মাঠে যাবে না রেলিগেশন লিগের আরেক দল সিটি ক্লাবও। তার মানে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নিতেই হবে এই বিদ্রোহী ক্লাবগুলোর বিরুদ্ধে। কিন্তু সেটা নিলেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তা কিন্তু নয়। ওই ক্লাব তিনটি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানউদ্দিন আহমেদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে তিনি বলেছেন, "আমরা আমাদের আইনজীবির মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছি। বিসিবি কী ব্যবস্থা নেয় সেটা দেখার অপেক্ষাতেই আছি আমরা। কোনো ব্যবস্থা না নিলে তো আর আইনের দ্বারস্থ হওয়া যায় না। তবে বিসিবি নিশ্চয়ই কঠোর কোনো সিদ্ধান্তই নেবে। আমরা তখন এর বিরুদ্ধে রিট করবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭৫০ঘ.