২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বংসী বোলিংয়ে সুমন গাজীর ৭ উইকেট

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে দুর্দান্ত বোলিং উপহার দিল সুমন গাজী। খুলনা ন্যাশনাল হাই স্কুলের হয়ে ৭ উইকেট নিয়ে সে গড়ে দিল দলের জয়ের ভিত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2022, 09:09 PM

Updated : 14 Jul 2022, 05:43 PM

খুলনার ইসলামাবাদ কলেজিয়েটের ব্যাটিং গুঁড়িয়ে সোমবার ৮ ওভারে ১৫ রানে ৭ উইকেট শিকার করে সুমন। স্রেফ ৬৭ রানে অলআউট হয় ইসলামাবাদ।

সেই রান তাড়ায় জিততে কোনো সমস্যা হয়নি ন্যাশনাল হাই স্কুলের। সুমনদের দল জিতে যায় ৭ উইকেটে।

৩৪৮টি স্কুল ও প্রায় ৭ হাজার ক্রিকেটারের ক্রিকেট উৎসব এই স্কুল ক্রিকেটে এখন চলছে জেলা পর্যায়ের খেলা। সোমবার শিরোপা নির্ধারিত হয়েছে তিনটি জেলায়।

বরিশালের চ্যাম্পিয়ন হয়েছে এ কে স্কুল, চাপাইনবাবঞ্জে গ্রিন ভিউ স্কুল ও ঝিনাইদহে শিরোপা জিতেছে কাঞ্চন নগর স্কুল।