প্রতিবন্ধীদের ক্রিকেটে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
বঙ্গবন্ধু চার জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত বৃহস্পতিবার ফাইনালে ভারতকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ।
এক বিজ্ঞপ্তি দিয়ে শনিবার বাংলাদেশের জয়ের খবরটি জানায় ইলেক্ট্রনিক্স কোম্পানি মিনিস্টার বাংলাদেশ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরে প্রধানমন্ত্রীর পক্ষে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
