২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নেই পার্নেল

বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েইন পার্নেলকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন বাঁহাতি এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2022, 06:23 PM

Updated : 28 Apr 2022, 11:55 PM

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে।

জোহানেসবার্গে গত রোববার দ্বিতীয় ওয়ানডেতে পার্নেল শুরুটা করেন দারুণ। তার দ্বিতীয় ওভারে নিচু হওয়া ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে যান মুশফিকুর রহিম। কিন্তু ২.৫ ওভার বোলিং করার পর পায়ে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়তে হয় ৩২ বছর বয়সী বোলারকে। ৬ রান দিয়ে উইকেটটি নেন তিনি।

বাংলাদেশকে ১৯৪ রানে আটকে রেখে ম্যাচটি ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। বুধবার সেঞ্চুরিয়নে হবে শেষ ম্যাচ। 

ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দিতে ওয়ানডে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে রায়ান রিকেলটনকে। পরে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন এই কিপার ব্যাটসম্যান।