২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুরক্ষা নিয়ে আইপিএল হবে নির্দিষ্ট দিনেই: সৌরভ

করোনাভাইরাস আতঙ্কে পুরো বিশ্ব। এরই মধ্যে পেছানো হয়েছে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসর নির্ধারিত সময়ে হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2020, 09:34 PM

Updated : 08 Apr 2022, 12:26 AM

সূচি অনুয়ায়ী আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৩তম আসর। করোনাভাইরাস আতঙ্কে নির্ধারিত দিনে আসর শুরু হওয়া নিয়ে শঙ্কা তৈরি হলেও তা উড়িয়ে দেন সৌরভ।

“এটা (আইপিএল) হবে এবং বিসিসিআই সব ধরনের সুরক্ষার ব্যবস্থা করবে (করোনাভাইরাসের বিপক্ষে)।”

নির্ধারিত সময়ে টুর্নামেন্ট শুরু হলেও খেলোয়াড়দের কিছু নিয়মের মধ্যে আনা হতে পারে। বিশেষ করে সমর্থকদের সঙ্গে করমর্দনের মত শারীরিক সংস্পর্শের বিষয়গুলো এড়িয়ে চলার নির্দেশনা আসতে পারে।

বিশ্বের বিভিন্ন টুর্নামেন্ট পেছালেও আইপিএল নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
 
এখন পর্যন্ত বিশ্বের ৮৮টিরও বেশি দেশে ৯০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন।