২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুব এশিয়া কাপে পাকিস্তান-শ্রীলঙ্কার গ্রুপে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। 'বি' গ্রুপে তাদের সঙ্গী হংকং।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2018, 09:34 PM

Updated : 08 Apr 2022, 06:59 PM

'এ' গ্রুপে ভারত ও আফগানিস্তানের সঙ্গী নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

আগামী ২৯ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রামে শুরু হবে যুব এশিয়া কাপের এবারের আসর। ৭ অক্টোবর ফাইনাল হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৪ ও ৬ অক্টোবর সেমি-ফাইনাল দুটি হবে এই মাঠেই।

'এ' গ্রুপের সব ম্যাচ হবে বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে। 'বি' গ্রুপের সব ম্যাচ হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

উদ্বোধনী দিনে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ১ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা। পর দিন হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।