মুস্তাফিজের কাছে শেখার আশা নেহরার
মুম্বাই ইন্ডিয়ান্সকে শুরুতেই কাঁপিয়ে দিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতা আশিস নেহরা জানিয়েছেন, স্লোয়ার বলের ক্ষেত্রে সতীর্থ মুস্তাফিজুর রহমানের কাছ থেকে শেখার চেষ্টা করছেন তিনি।
একই রকম ভঙ্গিতে স্লোয়ার করতে পারেন মুস্তাফিজ, যেটাকে ভয়ঙ্কর এক অস্ত্র হিসেবে মানছেন সবাই। নেহরার আগে সানরাইজার্স হায়দরাবাদের আরেক পেসার ভুবনেশ্বর কুমারও জানান, মুস্তাফিজের কাছ থেকে স্লোয়ার শেখার চেষ্টা করছেন তিনি।
রোববার ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় উপস্থাপক রবি শাস্ত্রির সঙ্গে কথা বলেন নেহরা। এই সময়ে মুস্তাফিজের কাছ থেকে স্লোয়ার বলে ‘গ্রিপ’ শেখার ব্যাপারে জানতে চান রবি শাস্ত্রি।
