২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা হলেন গেইল

বাবা হলেন ক্রিস গেইল। বৃহস্পতিবার কন্যা সন্তানের বাবা হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই উদ্বোধনী ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 02:14 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

প্রথমবারের মতো পিতৃত্বের স্বাদ পাওয়ার পর বৃহস্পতিবার অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় নিজের অ্যাকাউন্টে সঙ্গিনী নাতাশা বেরিজের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে গেইল লিখেন, দুই ঘণ্টা আগে পৃথিবীতে আসা কন্যাকে তারা স্বাগত জানাচ্ছেন। মেয়ের নাম তারা রেখেছেন ‘ব্লাশ’।

গত রোববার বেঙ্গালুরুতে আইপিএলের ম্যাচ শেষেই প্রথম সন্তানের জন্মের সময় সঙ্গিনীর পাশে থাকতে ভারত থেকে জ্যামাইকায় উড়ে যান গেইল।

এবারের আইপিএলে সময়টা ভালো কাটেনি গেইলের। দুই ম্যাচ খেলে ১ ও শূন্য রান করেন তিনি। কবে আবার দলের সঙ্গে তিনি যোগ দেবেন এখনও নিশ্চিত নয়।