২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসর নয়, নেতৃত্ব ছাড়লেন আফ্রিদি

পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শহিদ আফ্রিদি। তবে দেশের হয়ে এবং ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 05:47 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

২০১৫ সালের বিশ্বকাপের পর আফ্রিদি আভাস দেন, ভারতে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। তবে এই বছরের শুরুতে তিনি জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এপ্রিলে অবসর না নিতে দেশবাসী এবং বন্ধু ও স্বজনদের কাছ থেকে ‘বিপুল চাপ’ আসছে তার ওপর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে কেবল একটি ম্যাচ জেতে পাকিস্তান। আগেভাগেই টুর্নামেন্ট থেকে সাবেক চ্যাম্পিয়নদের বিদায়ের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন আফ্রিদি। তার নেতৃত্বের সমালোচনা করেন কোচ ওয়াকার ও দলের ম্যানেজার ইন্তিখাব আলম।

৩৬ বছর বয়সী আফ্রিদি জানান, তিনি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে মোহাম্মদ হাফিজের জায়গায় পাকিস্তানের অধিনায়ক হয়েছিলেন তিনি।