উইন্ডিজ দলে ফ্লেচারের জায়গায় সিমন্স
চোটে পড়া আন্দ্রে ফ্লেচারের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর জন্য লেন্ডল সিমন্সকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
পিঠের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন সিমন্স। তার জায়গায় দলে নেওয়া হয়েছিল অনভিষিক্ত এভিন লুইসকে। কিন্তু এখন পিঠের চোট থেকে সেরে উঠেছেন ৩১ বছর বয়সী সিমন্স।
গত রোববার সুপার টেনের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে ৬ রানে হেরে যাওয়া ম্যাচে ডান হ্যামস্ট্রিংয়ের পেশিতে চোট পান উদ্বোধনী ব্যাটসম্যান ফ্লেচার।
শ্রীলঙ্কায় ২০১২ সালে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য ছিলেন সিমন্স।
আগামী বুধবার সেমি-ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।
