২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া ম্যাচে নেওয়ার আছে অনেক

অস্ট্রেলিয়ার কাছে হারা ম্যাচে ইতিবাচক অনেক কিছুই মাশরাফি বিন মুর্তজার চোখে পড়েছে। বাংলাদেশের অধিনায়ক মনে করছেন, ভারতের মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচ থেকে অনেক কিছু নিতে পারেন ক্রিকেটাররা।

ক্রীড়া প্রতিবেদক

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2016, 01:20 AM

Updated : 12 Apr 2022, 01:41 AM

সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে স্টিভেন স্মিথের দলের কাছে নয় বল বাকি থাকতেই ৩ উইকেটে হারে বাংলাদেশ।  
 
চোট থেকে ফিরে ভালো বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ফিনিশারের ভূমিকায় আগের মতোই উজ্জ্বল মাহমুদউল্লাহ। মাশরাফি জানান, পরের ম্যাচগুলোতে এর ধারাবাহিকতা দেখতে চান তিনি।
 
“ইতিবাচক যে জিনিসগুলো হয়েছে, (মাহমুদউল্লাহ) রিয়াদ ফর্মে আছে। ধারাবাহিকভাবে ভালো করেছে। অনেক দিন পর খেলতে নেমে মুস্তাফিজও ভালো বোলিং করেছে।”  
 
ক্রমশ ব্যাটে-বলে নিজেকে ফিরে পাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অনেক দিন পর সাবলীল ব্যাট করেছেন মুশফিকুর রহিম।
 
“সাকিব বোলিং ভালো করেছে। ব্যাটিংয়েও ওই সময়টায় ভালো করেছে। মুশফিকও  অনেক দিন পর হাতখুলে ব্যাটিং করল। আমার কাছে মনে হয়েছিল, আজকের ম্যাচটাতে সিনিয়র ক্রিকেটাররা যেমন মুশফিক, রিয়াদ, সাকিব ভালো করবে। এটা আমাদের সামনের ম্যাচে কাজে লাগবে।” 
 
আগামী বুধবার এই মাঠেই স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

পুরনো খবর:

লড়াই করেও পারল না বাংলাদেশ
ম্যাচের আগেই বাংলাদেশের তামিম-ধাক্কা