২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচের আগেই বাংলাদেশের তামিম-ধাক্কা

ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের অভিযোগে দুই ক্রিকেটারকে হারিয়ে এমনিতেই জেরবার অবস্থা বাংলাদেশ দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে এসেছে আরেকটি বড় ধাক্কা। পেটের পীড়ায় মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারছেন না তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 08:04 PM

Updated : 12 Apr 2022, 01:40 AM

দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানান, আগের দিন থেকেই একটু সমস্যা ছিল তামিমের পেটে। সোমবার দুপুরের পর থেকে সেটা আরও বেড়েছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন তামিম। বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান তারই। আগের চার ম্যাচে রান করেছেন ৮৩*, ৪৭, ১০৩* ও ২৪।