২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রান বাড়ানোর ভাবনায় শুভাগতর ‘প্রমোশন’

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শুভাগত হোমকে পাঁচ নম্বরে নামানোয় বিস্মিত হয়েছেন অনেকেই। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন, দ্রুত রান তোলার ভাবনা থেকেই তখন পাঠানো হয়েছিল শুভাগতকে।

ক্রীড়া প্রতিবেদক

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2016, 12:52 AM

Updated : 12 Apr 2022, 01:41 AM

বোলিংয়ে নিষিদ্ধ আরাফাত সানি ও তাসকিন আহমেদের বদলি হিসেবে ম্যাচের আগের দিনই দলের সঙ্গে যোগ দিয়েছেন শুভাগত ও সাকলাইন সজিব। সোমবার একাদশে নামিয়ে দেওয়া হয় দুজনকেই। ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে শুভাগতকে নামানো হয় পাঁচ নম্বরে। ১টি ছক্কা ও চারে শুভাগত আউট হন ১২ রান করে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করলেন মাশরাফি।

“শুভাগতকে পাঠিয়ে আমরা চেয়েছিলাম ইনিংসটা গতিময় করতে। দ্রুত রান তোলার জন্য…ওই সময় যদি রান বাড়াতে পারত। শুরুও করেছিল ও, কিন্তু আউট হয়ে গেল।”

ওই সময় বিকল্প কাউকেও নামানো যেত। তবে অন্য কাউকে না নামানোর ভাবনাটাও জানালেন বাংলাদেশ অধিনায়ক।

“রিয়াদ তো ছয়েই ব্যাট করতে চায়। হয়ত তখন মুশফিককে নামানো যেত। তবে মুশফিক যেহেতু সলিড ব্যাটসম্যান, আমাদের ভাবনা ছিল যে শুভাগত ব্যর্থ হলেও পেছনে এক জন ভালো ব্যাটসম্যান থাকছে। এজন্যই শুভাগতকে নামানো।”

পুরনো খবর:

লড়াই করেও পারল না বাংলাদেশ
ম্যাচের আগেই বাংলাদেশের তামিম-ধাক্কা