২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলিংয়ে শৃঙ্খলায় জোর বাংলাদেশের

বেঙ্গালুরুর ব্যাটিং স্বর্গ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বোলারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মনে করছেন হিথ স্ট্রিক। বাংলাদেশের পেস বোলিং কোচ শিষ্যদের পরিকল্পনা অনুযায়ী বোলিংয়ের তাগিদ দিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 04:41 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

পুরনো খবর:

অপেক্ষায় রানে ভরা চিন্নাস্বামী
পুরো দমে বোলিং করছেন মুস্তাফিজ
‘চেনা মাঠে’ জ্বলে উঠার অপেক্ষায় বাংলাদেশ

নিজেদের শেষ ম্যাচে ভালো করতে পারেননি বাংলাদেশের বোলাররা। গত বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে তাদের এলোমেলো বোলিংয়ে ২০২ রানের বিশাল লক্ষ্য পায় বাংলাদেশ।
 
১৭০ রান তাড়া করা সম্ভব ছিল ইডেনে। কিন্তু লক্ষ্যটা দুইশ’ পেরিয়ে যাওয়ায় আর ঠিকঠাক চেষ্টাও করতে পারেনি মাশরাফি বিন মুর্তজার দল। 
 
বেঙ্গালুরুতে ইডেনের চেয়েও বেশি রান হতে পারে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দুইশ’ রানও তাড়া করা সম্ভব বলে মনে করছে বাংলাদেশ দল। তবে লক্ষ্যটা যতটা সম্ভব ছোট পেতে চান স্ট্রিক।  
 
“বোলারদের শৃঙ্খলা দেখাতে হবে। ঠিক জায়গায় বল রাখতে হবে এবং বৈচিত্র্য দেখতে হবে।”
 
বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া ও ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, যাদের মূল শক্তি ব্যাটিং। জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার স্ট্রিক জানান, এই দুই দলের প্রত্যেক ব্যাটসম্যানের জন্য বোলারদের আলাদা পরিকল্পনা থাকবে। 
 
“এই মাঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত সুনির্দিষ্ট ব্যাটসম্যানদের বিপক্ষে পরিকল্পনা। নিশ্চিত করতে হবে যেন পরিকল্পনা মতো আমরা বোলিং করি। এজন্যই আমরা ওদের নিয়ে বিশ্লেষণ করব।”
 
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে আগামী সোমবার অস্ট্রেলিয়া ও বুধবার ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।