২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-নিউ জিল্যান্ডের বড় জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারত ও নিউজিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 12:01 AM

Updated : 12 Apr 2022, 01:36 AM

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৭৪ রানে হারায় নিউ জিল্যান্ড।

লঙ্কান বোলারদের শাসন করে ৪ উইকেটে ২২৬ রানের বিশাল ইনিংস গড়ে নিউ জিল্যান্ড। সর্বোচ্চ ৬৭ রান করেন কলিন মানরো। ৩৪ বলের ইনিংসে ৭টি ছক্কা হাঁকান তিনি।

কোরি অ্যান্ডারসন ২৯ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬০ রান করে অবসর নেন। এছাড়া মার্টিন গাপটিল ২৫ বলে ৪১ ও গ্র্যান্ট এলিয়ট ২১ বলে ৩৬ রান করেন।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭ উইকেটে ১৫২ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। সর্বোচ্চ ৪১ রান করেন লাহিরু থিরিমান্নে।

নিউ জিল্যান্ডের অ্যাডাম মিল্ন ২৬ রানে ৩ উইকেট নেন।

কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই ৪৫ রানে হারায় ভারত।

টস জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মার অপরাজিত ৯৮ রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ১৮৫ রান করে ভারত। ৫৭ বলের ইনিংসে ৯টি চার ও ৭টি ছক্কা মারেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ২০ বলে ৩১ রান করেন যুবরাজ সিং।

ওয়েস্ট ইন্ডিজের জেরোমে টেইলর ও সুলিমান বেন ২টি করে উইকেট নেন।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতে ১৪০ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। সর্বোচ্চ ২০ রান করেন ক্রিস গেইল।

মোহাম্মদ সামি, পাবান নেগি, রবিন্দ্র জাজেদা ও হার্দিক পান্ডিয়া ২টি করে উইকেট নেন।