নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন মালিঙ্গা
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন লাসিথ মালিঙ্গা। হাঁটুর চোট থেকে ধীরে সেরে উঠা এই পেসারের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চার আসরের তিনটিতেই শ্রীলঙ্কার ফাইনালে ওঠায় বড় অবদান ছিল মালিঙ্গার। সুপার টেনের ম্যাচগুলোতে তার খেলার সম্ভাবনা আছে। কিন্তু মালিঙ্গাকে স্বরূপে দেখা যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সচিব মোহন ডি সিলভা সোমবার রয়টার্সকে মালিঙ্গার নেতৃত্ব থেকে সরে যাওয়া নিয়ে বলেন, “সে কেবল নেতৃত্ব থেকে সরে গেছে।”
টোয়েন্টি বিশ্বকাপের শেষ চার আসরের তিনটিতেই শ্রীলঙ্কার খেলায় বড় অবদান ছিল মালিঙ্গার। এখনও সুপার টেনের তার খেলার সম্ভাবনা আছে। কিন্তু গতির ঝড় তোলা ৩২ বছর বয়সী এই পেসারকে স্বরূপে দেখা যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
শ্রীলঙ্কায় মালিঙ্গার চিকিৎসা চলছে। ১৫ মার্চের পর জানা যাবে এবারের আসরে ডানহাতি এই পেসারের খেলা হবে কি না।
বিশ্বকাপের শ্রীলঙ্কা দলে এসেছে দুটি পরিবর্তন। লাহিরু থিরিমান্নে ও সুরঙ্গা লাকমলকে দলে ফিরেছেন বাদ পড়েছেন জেফরি ভেন্ডারসে ও নিরোশান ডিকওয়ালা।
এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত ছাড়া আর কাউকে হারাতে পারেনি শ্রীলঙ্কা। তবে বিশ্বকাপে এই দলকে অন্য চেহারায় দেখার ব্যাপারে আশাবাদী এসএলসি। শিরোপা ধরে রাখতে দিলকারত্নে দিলশান-দিনেশ চান্দিমালদের ওপর আস্থা রয়েছে তাদের।
ব্যর্থ এশিয়া কাপের পর নির্বাচক কমিটিতে আমূল পরিবর্তন এনেছে এসএলসি। নির্বাচক কমিটির নতুন প্রধান হয়েছে অরবিন্দ ডি সিলভা। পাঁচ সদস্যের কমিটিতে আছেন অবসরে যাওয়া কুমার সাঙ্গাকারা ও সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান রমেশ কালুভিথারানা।
