২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের কাছে নেদারল্যান্ডসের হার

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস প্রস্তুতি ম্যাচে হেরেছে আফগানিস্তানের কাছে। চন্ডিগড়ে আইসিসির দুই সহযোগী দেশের লড়াইয়ে ১৬ রানে জিতেছে আসগর স্তানিকজাইয়ের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 07:16 PM

Updated : 12 Apr 2022, 01:33 AM

শুক্রবার  মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫২ রান করে আফগানিস্তান।

সর্বোচ্চ ৪২ রান করেন সামিউল্লাহ সেনওয়ারি। স্তানিকজাই ২৫, শফিকুল্লাহ ২৪ ও গুলবাদিন নাইব ২৩ রান করেন।

নেদারল্যান্ডসের লোগান ফন বিক ও ভিভিয়ান কিংমা দুটি করে উইকেট নেন।

জবাবে ৪ উইকেটে ১৩৬ রানে থেমে যায় নেদারল্যান্ডসের ইনিংস।

সর্বোচ্চ ৫০ রানে অপরাজিত থাকেন টম কুপার। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ভেসলি বারেসির ব্যাট থেকে।

আফগানিস্তানের পেসারদের ভালোভাবেই সামলান নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা। কিন্তু মোহাম্মদ নবি-রশিদ খানদের স্পিনের সামনে সুবিধা করতে পারেননি তারা। নবি চার ওভারে ২৩ রান দিয়ে নেন এক উইকেট। লেগ স্পিনার ৩ ওভারে ৭ রান দিয়ে নেন এক উইকেট।