২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ছন্দের অপেক্ষায় তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগে দারুণ ব্যাটিং করেছেন তামিম ইকবাল। ঘরোয়া টি-টোয়েন্টির ছন্দ এবার আন্তর্জাতিক ক্রিকেটেও নিয়ে যেতে চান বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 07:05 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

পুরনো খবর:

বুমরাহকে নিয়ে তামিমদের ‘হোমওয়ার্ক’
টি-টোয়েন্টি ২ ওভারের খেলা: তামিম
ফাইনালে সতীর্থদের কাছে তামিমের চাওয়া
এখনও ‘জায়ান্ট’ নয় বাংলাদেশ

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলনের পর তামিম জানান, রানে থাকাটা যতটা সম্ভব বড় করতে চান তিনি।

“ফর্ম ভালো থাকলে আত্মবিশ্বাস থাকে। মানসিকভাবেও ভালো অবস্থায় থাকা যায়। আমি চেষ্টা করবো, যে ভালো ফর্মে আমি আছি, সেটা জাতীয় দলের জন্য করতে পারলে ভালো হবে।”

বিপিএলে ৯ ম্যাচে ২৯৮ রান করা তামিম পিএসএলে ৬ ম্যাচ খেলে করেন ২৬৭। ধারাবাহিকভাবে রান পাওয়াটা তার আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানান এই আক্রমণাত্মক ব্যাটসম্যান।

“আপনি যে লিগেই খেলেন না কেন, আপনি যদি রান করতে পারেন তাহলে আপনি অবশ্যই আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আত্মবিশ্বাস অবশ্যই আছে। তবে আজকের দিনের পরের দিন নতুন দিন। আমাদের নতুন একটি বল মোকাবেলা করতে হবে।”