২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফির খুব গুরুত্বপূর্ণ দুই চার

দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজার দারুণ কিছু ইনিংসও আছে। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে তেমনই ছোট্ট কিন্তু ভীষণ কার্যকর ইনিংস খেলেছেন বাংলাদেশের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 01:03 AM

Updated : 12 Apr 2022, 01:33 AM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৮তম ওভারে মাশরাফি যখন ক্রিজে আসেন তখন বিপদে বাংলাদেশ। সেই ওভারের দ্বিতীয় বলে সাকিব আল হাসানকে বোল্ড করে পাকিস্তানের সম্ভাবনা জাগিয়ে তুলেন আমির।

মাশরাফি ক্রিজে আসার সময় বাংলাদেশের প্রয়োজন ছিল ১৬ বলে ২৬ রান। মুখোমুখি হওয়া দুই বলকে চারে পরিণত করে চাপ কিছুটা হলেও কমিয়ে আনেন অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই দুই চার সম্পর্কে মাশরাফি বলেন, “এই দুই চার আমার ক্যারিয়ারের সেরা কি না? খুঁজতে হবে আসলে। যদি টি-টোয়েন্টিকে বিবেচনা করা হয় তাহলে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ দুটি চার।”

ভীতি ছড়ানো আমিরকে মুখোমুখি হওয়া প্রথম বলেই চার হাঁকানো সহজ নয়। স্টেডিয়ামকে জাগিয়ে তোলা সেই চারের সহজ ব্যাখ্যা মাশরাফির, “গিয়ে প্রথম বলটি রিচে পেয়ে গিয়েছি। দ্বিতীয় বলটা ব্যাটে লেগে গেছে আর কি। সে সময়ে আমরা কিছুটা লাকিও ছিলাম।”

পুরনো খবর:

স্বপ্নের ফাইনালে বাংলাদেশ