২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদউল্লাহর প্রশংসায় মাশরাফি

দলের বিপদে আবারও ত্রাতা হলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ দলে এই অফ স্পিন অলরাউন্ডারের ভূমিকা নিয়ে কোনো সংশয় নেই মাশরাফি বিন মুর্তজার মনে। এশিয়া কাপে প্রথম জয়ের জন্য ম্যাচ সেরা মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 12:04 AM

Updated : 12 Apr 2022, 01:31 AM

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ৫১ রানের জয় ছিল মাহমুদউল্লাহর অলরাউন্ড নৈপুণ্যে ভাস্বর। ২৭ বলে অপরাজিত ৩৬ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেন তিনি। 
 
পরে বোলিং-ফিল্ডিংয়েও অবদান রাখেন মাহমুদউল্লাহ। দুই ওভারে ৫ রান দিয়ে দুটি উইকেট নেন এই তিনি। পয়েন্টে দারুণ একটি ক্যাচও তালুবন্দি করেন তিনি। 
 
টি টোয়েন্টিতে কাজটা খুব কঠিন। বেশিরভাগ সময় চাপের মধ্যে ওকে ব্যাট করতে হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, মাহমুদউল্লাহ বাংলাদেশ দলের জন্য সব সময়ই খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।
 
“রিয়াদ (মাহমুদউল্লাহ) জানে তার ভূমিকা কি। তবে মাঝে মধ্যে তার জন্য কাজটা খুব কঠিন হয়ে যায়। বিশেষ করে টপ অর্ডার রান না পেলে ওকে অনেক দায়িত্ব নিয়ে খেলতে হয়। সে সময় নিজের সেরাটা দিতে না পারলে অনেক সময় ওকে সমালোচনার মুখে পড়তে হয়।”   
 
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যর্থ হননি মাহমুদউল্লাহ। চাপ সামলে তিনি দলকে যেভাবে এগিয়ে নিয়েছেন তাতে মুগ্ধ মাশরাফি।
 
“আজ রিয়াদ খুব ভালো একটি ইনিংস খেলেছে। দলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ছিল।”
 
ভারতের বিপক্ষেও ভালো বোলিং করেছিলেন মাহমুদউল্লাহ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও ধরে রাখেন তার ধারবাহিকতা। ব্যাটিংয়ের মতো তার বোলিংয়ের ওপর নির্ভর করতে শুরু করেছেন মাশরাফি।
 
“রিয়াদও এখন বোলিংটাও খুব ভালো করছে। এটা ধরে রাখতে পারলে আমাদের জন্য খুব ভালো হবে।”

পুরনো খবর:

শেষ ওভারে স্ট্রাইক পেতে মরিয়া ছিলেন মাহমুদউল্লাহ
শেষ ওভারই লক্ষ্য ছিল বাংলাদেশের
ব্যাটে-বলে বাংলাদেশকে জেতালেন মাহমুদউল্লাহ