২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএলে শরীফ, মোশাররফের দারুণ বোলিং

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে মোহাম্মদ শরীফ ও মোশাররফ হোসেনের নৈপুণ্যে উত্তরাঞ্চলের বিপক্ষে লিড নিয়েছে মধ্যাঞ্চল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 07:48 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যাকাডেমি মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চলের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান। ১১৫ রানে এগিয়ে রয়েছে তারা।

১০ রান করে ফিরে গেছেন রনি তালুকদার। আঙুলে চোট পেয়ে শূন্য রানে মাঠ ছেড়েছেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রমহমান। মার্শাল আইয়ুব ১২ ও জাবিদ হোসেন শূন্য রানে ব্যাট করছেন।

এর আগে ৮ উইকেটে ২৪৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে মধ্যাঞ্চল। এদিন ১৭ রান যোগ করতেই শেষ দুই উইকেট হারায় দলটি।

প্রথম ইনিংসে ২৬০ রান করা মধ্যাঞ্চল ৯২ রানের লিড নেয় দুই অভিজ্ঞ বোলার শরীফ ও মোশাররফের দারুণ বোলিংয়ে। এই দুই জনকে ঠিক ভাবে সামলাতে না পারা উত্তরাঞ্চলের ইনিংস গুটিয়ে যায় ১৬৮ রানে।

উত্তরাঞ্চলের হয়ে একাই লড়াই করেছেন অধিনায়ক নাঈম ইসলাম। ৬১ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন জুনায়েদ সিদ্দিক।

৫৯ রানে চার উইকেট নিয়ে মধ্যাঞ্চলের সেরা বোলার পেসার শরীফ। বাঁহাতি স্পিনার মোশাররফ তিন উইকেট নেন ৫৫ রানে।