ডি ভিলিয়ার্স-আমলা ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড
বড় সংগ্রহ গড়েও জিততে পারেনি ইংল্যান্ড। এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
রোববার জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দুই বল বাকি থাকতে ১৭১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ১৪ ওভার ৪ বলে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
৯ উইকেটের এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল স্বাগতিকরা।
