২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলিংয়ে নিষিদ্ধ ভিটরি

অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে জিম্বাবুয়ের পেসার ব্রায়ান ভিটরির বোলিং।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 08:57 PM

Updated : 12 Apr 2022, 01:26 AM

গত মাসে বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছিল ভিটরির বোলিং অ্যাকশন। পরে চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন তিনি। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, এই বাঁহাতি পেসারের সব ধরনের ডেলিভারির সময়ই কনুই ১৫ ডিগ্রির অনুমোদিত সীমা ছাড়িয়ে যায়।

নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন দেশের বোর্ডের অধীনে আয়োজিত টুর্নামেন্টেও খেলতে পারবেন না ভিটরি। তবে অনুমতি সাপেক্ষে অংশ নিতে পারবেন নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে।

বোলিং অ্যাকশন শুধরে যে কোনো সময় পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন ভিটরি।