২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ইংল্যান্ডের ওয়ানডে দলে ব্রড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। গত বছরের বিশ্বকাপের পর প্রথমবারের মতো এই পেসারকে দলে নিয়েছেন দেশটির নির্বাচকরা। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 07:24 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

চোটে পড়া লিয়াম প্লাঙ্কেটের জায়গায় দলে এসেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে অসাধারণ বোলিং করে টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা ব্রড। 
 
প্লাঙ্কেটও দলে এসেছিলেন স্টিভেন ফিনের চোটের কারণে।
 
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ব্লুমফন্টেইনে শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি।