২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইল-ডি ভিলিয়ার্সকে যুবরাজের চ্যালেঞ্জ

ক্রিস গেইলের ১২ বলে অর্ধশতক ক্রিকেট দুনিয়ায় আলোড়ন তুললেও সন্তুষ্ট নন যুবরাজ সিং। ক্যারিবীয় ব্যাটসম্যানের পাশাপাশি একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে উদ্দেশ করে নতুন চ্যালেঞ্জ ছুড়েছেন আট বছর আগে টি-টোয়েন্টিতে দ্রুততম অর্ধ শতকের রেকর্ড গড়া ভারতীয় এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 08:53 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

পুরনো খবর:

১২ বলে ফিফটিতে গেইলের বিশ্বরেকর্ড

টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই এখন গেইলের। এত দিন দ্রুততম ফিফটির রেকর্ডটি ছিল যুবরাজের; এতেও ভাগ বসান তিনি।

সোমবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেইডসের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ১২ বলে অর্ধশতক করেন গেইল। এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের যুবরাজ ১২ বলে অর্ধশতক করে এই রেকর্ড গড়েছিলেন।

গেইলের ওই রেকর্ড ছোঁয়া ইনিংসের পর যুবরাজ টুইটে লেখেন, “আমি হতাশ হেনরি গেইল।”

গেইল ছাড়াও ডি ভিলিয়ার্সকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, “আগামীবার এটা ১০ বলে করো।”

টি-টোয়েন্টির দ্রুততম শতকের রেকর্ডও গেইলের দখলে। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে তিনি শতক ছুঁয়েছিলেন ৩০ বলে। রেকর্ড ১৭ ছক্কায় সেদিন ৬৬ বলে খেলেছিলেন ১৭৫ রানের রেকর্ড ইনিংস।

আর প্রোটিয়া ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সের দখলে আছে ওয়ানডেতে দ্রুততম অর্ধশতক ও শতকের রেকর্ড।