২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড দলে ফিরলেন প্লাঙ্কেট

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে ফিরেছেন লিয়াম প্লাঙ্কেট। চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফর শেষ হয়ে যাওয়া স্টিভেন ফিনের জায়গায় সুযোগ পেয়েছেন এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 06:09 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

পায়ের চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজের দলে শুরুতে ছিলেন না ফিন। চোট কাটিয়ে আগেভাগেই ফেরায় শেষ মুহূর্তে দলে নেওয়া হয় তাকে। জোহানেসবার্গে তৃতীয় টেস্টে খেলার সময় চোট পান তিনি, তাতেই সিরিজ শেষ হয়ে যায় তার।

আপাতত ইংল্যান্ড ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাত সফরে রয়েছেন প্লাঙ্কেট। গত নভেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সেই সিরিজে দারুণ বোলিং করেছিলেন দুই ম্যাচে তিনটি করে উইকেট নেওয়া এই পেসার।

এর আগে গত সেপ্টেম্বরে দেশের হয়ে শেষ ওয়ানডে খেলেছিলেন প্লাঙ্কেট।