২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা চালিয়েই সব ম্যাচ জিততে চায় বাংলাদেশ

জিম্বাবুয়ে সিরিজে পরীক্ষা-নিরীক্ষার ভাবনা থেকে সরে আসছে না বাংলাদেশ। তবে পাশাপাশি দল জিততে চায় সবকটি ম্যাচই, জানালেন সাব্বির রহমান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2016, 06:33 PM

Updated : 11 Oct 2022, 07:36 PM

শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের পর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, জিতলেও জয়ের ধরনে তিনি খুশি নন। শনিবার অনুশীলনে তাই পুরো দলই।

শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাব্বির রহমান। প্রথম ম্যাচে দলের সর্বোচ্চ স্কোরার জানালেন, সিরিজের সব ম্যাচই জিততে চায় দল।

“সব সময় পরিকল্পনা থাকে জয়ের জন্যই। বছরের শুরুর ম্যাচটি জিততে পেরেছি আমরা, শুরুটা ভালো হয়েছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এই সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা চাই চারটি ম্যাচই জিততে। সবগুলো ম্যাচই আমরা জিততে চাই।”

রোববার দুপুর তিনটায় শুরু হবে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।