দলীয় প্রচেষ্টায় জোর মাসাকাদজার
জিম্বাবুয়ের ব্যাটিং ভরসা হ্যামিল্টন মাসাকাদজা মনে করছেন, দলীয় প্রচেষ্টা ধরে রাখতে পারলে জয় আসবেই।
বাংলাদেশ সফরে আসার আগে আফগানিস্তানের কাছে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশ সফরও শুরু হয়েছে হার দিয়ে।
টানা তিন ম্যাচে হেরে স্বাভাবিকভাবেই হতাশ মাসাকাদজা। তবে জিম্বাবুয়ের এই ব্যাটিং ভরসা মনে করছেন, প্রচেষ্টা চালিয়ে গেলে জয় আসবেই।
“আমার মনে হয়, নিজের কাজটা আমি করব সেটা নিশ্চিত করাই মূল ব্যাপার। আর যদি কারোর সহায়তা পাওয়া যায় তাহলেই আমরা জিততে পারব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমি নিশ্চিত ফল আসবেই।”
উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দার সঙ্গে ১০১ রানের জুটিতে দলকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন ম্যাচ সেরা মাসাকাদজা। কিন্তু ১২ ওভার স্থায়ী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় জিম্বাবুয়ের ইনিংস ততটা বড় হয়নি।
