তানভীর হায়দারের পর শতক পেয়েছেন শরীফ উল্লাহ। এই দুই জনের দৃঢ়তায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে মধ্যাঞ্চল। তবে লিটন দাসের অপরাজিত অর্ধশতকে পাল্টা জবাব দিচ্ছে পূর্বাঞ্চলও।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
13 Jan 2016, 10:08 PM
Updated :
20 Aug 2022, 11:34 AM
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে পূর্বাঞ্চলের সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। এখনও ২২৪ রানে পিছিয়ে রয়েছে দলটি।
লিটন ৬১ ও অলক কাপালী ৩১ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে এরই মধ্যে ৮২ রানের জুটি গড়েছেন তারা।
মধ্যাঞ্চলের চারশ’ রানের কাছাকাছি সংগ্রহের জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি পূর্বাঞ্চলের। ৪৮ রানের উদ্বোধনী জুটি গড়ে ১ রানের ব্যবধানে ফিরে যান সাদমান ইসলাম ও মুমিনুল হক। ইনিংস উদ্বোধন করতে নেমে ৩৩ রান করেন অধিনায়ক মুমিনুল।
উইকেটে থিতু হয়ে ফিরে যান তাসামুল হক (২১)। ৮৮ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়া পূর্বাঞ্চলকে এগিয়ে নিচ্ছেন তরুণ লিটন ও অভিজ্ঞ কাপালী।
এর আগে বুধবার ৫ উইকেটে ৩০৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে মধ্যাঞ্চল। তানভীর ১০৮ ও শরীফ ৮৯ রান নিয়ে দিন শুরু করেন। আগের দিনের ১৪২ রানের জুটিকে ১৭৮ পর্যন্ত এগিয়ে নেওয়ার পর বিচ্ছিন্ন হন এই দুই জন।
দলীয় ৩৩৯ রানে শরীফের বিদায়ে ভাঙে ৪২.১ ওভার স্থায়ী ষষ্ঠ উইকেট জুটি। আবুল হাসানের বলে বোল্ড হওয়ার আগে ১১৩ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি। যে কোনো ধরনের ক্রিকেটে এটাই তার প্রথম শতক। শরীফের ১২৪ বলের ইনিংসটি সাজানো ১৫টি চারে।
আগের দিন শতক পাওয়া তানভীর এদিন নিজের ইনিংস খুব একটা বড় করতে পারেননি। ২১ রান যোগ করে ১২৯ রানে ফিরে যান এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তার ৩০৭ বলের ইনিংসটি গড়া ১৭টি চারে।
শেষের দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় সংগ্রহ আরও বড় করতে পারেনি মধ্যাঞ্চল। অধিনায়ক মোশাররফ হোসেনের (৩৯*) দৃঢ়তায় শেষ পর্যন্ত ৩৯৪ রান করতে পারে দলটি।
পূর্বাঞ্চলের পেসার ৬৮ রানে নেন ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম পাঁচ উইকেট পেলেন তিনি। আরেক পেসার আবু জায়েদ তিন উইকেট নেন ৮৯ রানে।
তানভীর হায়দারের পর শতক পেয়েছেন শরীফ উল্লাহ। এই দুই জনের দৃঢ়তায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের ম্যাচে পূর্বাঞ্চলের বিপক্ষে বড় সংগ্রহ গড়েছে মধ্যাঞ্চল। তবে লিটন দাসের অপরাজিত অর্ধশতকে পাল্টা জবাব দিচ্ছে পূর্বাঞ্চলও।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২২:০৮, ১৩ জানুয়ারী ২০১৬ | আপডেট: ১১:৩৪, ২০ আগস্ট ২০২২