ইউসিবিতে জিম্বাবুয়ে সিরিজের টিকেট
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের টিকেট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টি-টোয়েন্টি সিরিজে টিকেট পাওয়া যাবে সর্বনিম্ন ১০০ টাকায়।
এবারের সফরে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এল্টন চিগুম্বুরার দল। সব ম্যাচই হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
ম্যাচগুলোর টিকেট পাওয়া যাবে খুলনা শহরের ইউসিবির শাখাগুলোয়।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের টিকেটের দাম:
গ্র্যান্ড স্ট্যান্ড: এক হাজার টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড: ৫০০ টাকা
ক্লাব হাউজ: ৩০০ টাকা
পশ্চিম স্ট্যান্ড: ১৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ১০০ টাকা
