বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্বত্ব কিনেছে ওয়ালটন।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির কাছ থেকে টাইটেল স্বত্ব পাওয়া এক্সিয়মের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান বিন ফারুক জানান, সিরিজের নাম হবে ‘ওয়ালটন টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ২০১৬ পাওয়ার্ড বাই মার্সেল’।
বাংলাদেশ সফরে চারটি টি-টোয়েন্টি খেলবে এল্টন চিগুম্বুরার জিম্বাবুয়ে।
সিরিজের সব ম্যাচ হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। ম্যাচ চারটি হবে ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি।
