টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ
নিউ জিল্যান্ডের কাছে সিরিজে হেরে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছে শ্রীলঙ্কা। সমান রেটিং পয়েন্ট নিয়ে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।
শীর্ষে ওঠা ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা আর ভগ্নাংশের ব্যবধানে তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট সমান ১১৮।
২০১৪ সালের এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত আটটি টি-টোয়েন্টি খেলে চারটিতে জেতে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩২ রানের লক্ষ্যে ১৯.২ ওভারে রেকর্ড গড়ে জিতেছিল ক্যারিবীয়রা।
অন্য দিকে, বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার শীর্ষস্থান হারানোর কারণ ধারাবাহিক বাজে পারফরম্যান্স। শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হারে তারা। সবশেষ রোববার নিউ জিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে ২-০ ব্যবধানে দুই ম্যাচের সিরিজ হারে শ্রীলঙ্কা।
ক্রিকেটের ছোট এই সংস্করণের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেও অন্য দুই ধরনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান ভালো নয়। টেস্টে অষ্টম এবং ওয়ানডেতে নবম স্থানে আছে তারা।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের প্রথম ১০ দল:
র্যাঙ্কিং | দেশ | রেটিং পয়েন্ট |
১. | ওয়েস্ট ইন্ডিজ | ১১৮ |
২. | শ্রীলঙ্কা | ১১৮ |
৩. | অস্ট্রেলিয়া | ১১৮ |
৪. | ইংল্যান্ড | ১১৭ |
৫. | দক্ষিণ আফ্রিকা | ১১৫ |
৬. | নিউ জিল্যান্ড | ১১৪ |
৭. | পাকিস্তান | ১১৪ |
৮. | ভারত | ১১০ |
৯. | আফগানিস্তান | ৮০ |
১০. | বাংলাদেশ | ৬৯ |
