ভারত দলে শামির জায়গায় ভুবেনশ্বর
সিরিজ শুরুর আগেই চোটের কারণে ভারত দল থেকে ছিটকে পড়েছেন মোহাম্মদ শামি। অস্ট্রেলিয়া সফরের দলে ডানহাতি এই পেসারের পরিবর্তে জায়গা পেয়েছেন ভুবেনশ্বর কুমার।
ভারতের ক্রিকেট বোর্ড জানায়, বাঁ পায়ের পেশিতে চোট পাওয়া শামিকে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
এর আগে বাঁ পায়ের হাঁটুর চোটে পড়ে অনেক দিন মাঠের বাইরে ছিলেন গত বিশ্বকাপে ১৭.২৯ গড়ে ১৭ উইকেট পাওয়া শামি।
পার্থে গত শুক্রবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচে ভারতের ৭৪ রানের জয়ে বল করেননি শামি।
