২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুলি ছুড়ে কাবুলে আফগানদের জয় উদযাপন

জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে সিরিজ জয় কাবুলে বন্দুকের গুলি ছুড়ে উদযাপন করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 04:33 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

শারজাহতে গত বুধবার পঞ্চম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২ উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় আফগানিস্তান।
 
৪৯ ওভারের চতুর্থ বলটিতে দারুণ এক ছক্কা মেরে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন অপরাজিত ৮২ রান করা গুলবদিন নাইব। আফগানিস্তানের সাত নম্বর এই ব্যাটসম্যান ছক্কাটি মারার পরই কাবুলে সমর্থকরা আকাশে রাইফেলের গুলি ছুড়ে উদযাপন করে। 
 
সম্প্রতি তালিবানদের অনেকগুলো আত্মঘাতী বোমা হামলার পর থেকে কাবুলের নিরাপত্তা বাহিনীগুলো বেশ সতর্ক অবস্থায় আছে। দেশটির ক্রীড়া সমর্থকদের জয় উদযাপন করতে গুলি না ছুড়তে অনুরোধ জানিয়েছিল পুলিশ।    
 
আফগানিস্তানে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। 
 
গত বছর প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলে আফগানিস্তান। স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেও গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে হারে তারা।