২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে টেস্টের চতুর্থ দিনও বৃষ্টির কবলে

সিডনি টেস্টে বৃষ্টির দাপট চলছেই। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলাও ভেসে গেছে বৃষ্টিতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 12:47 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় কোনো টেস্টে টানা দুই দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেল।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় দিন বৃষ্টির ফাঁকে ফাঁকে কেবল ৬৮ বল খেলা হয়। তৃতীয় দিন একটি বলও মাঠে গড়ায়নি।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ২৪৮ রান। টেস্টে এখন পর্যন্ত খেলা হয়েছে মাত্র ৮৬.২ ওভার।

শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সে দিন খেলা হোক বা না হোক, ফ্র্যাংক ওরেল ট্রফি উঠবে অস্ট্রেলিয়ার হাতেই। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।