২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত

সিডনি টেস্টে বৃষ্টির দাপট চলছেই। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনের পুরো খেলাই ভেসে গেছে টানা বৃষ্টিতে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 11:27 AM

Updated : 20 Aug 2022, 11:30 AM

এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় দিন বৃষ্টির ফাঁকে ফাঁকে ৬৮ বল খেলা হয়।

ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ২৪৮ রান। দিনেশ রামদিন ৩০ ও কেমার রোচ শূন্য রানে ব্যাট করছেন।

তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।