২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতকের পথে আলিম দার

আইসিসির এলিট প্যানেলের তৃতীয় আম্পায়ার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ ম্যাচ পরিচালনা করার মাইলফলকে পৌঁছতে যাচ্ছেন পাকিস্তানের আলিম দার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 08:29 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

কেপ টাউনে আগামী শনিবার দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট পরিচালনা করতে নামলে এই মাইলফলক স্পর্শ করবেন দার।

পাকিস্তানের আম্পায়ার দারের আগে ১০০ বা তার বেশি টেস্ট পরিচালনা করেন ওয়েস্ট ইন্ডিজের স্টিভ বাকনর ও দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ের্টজেন।

৪৭ বছর বয়সী দারের খেলোয়াড়ি জীবন ছিল ১২ বছরের। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন তিনি।

আম্পায়ার হিসেবে দারের পরিচালনা করা প্রথম ওয়ানডে ছিল ২০০০ সালে গুজরানওয়ালাতে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটি। তিন বছর পর ঢাকায় বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে আম্পায়ার হিসেবে টেস্ট অভিষেক হয় দারের।

এ পর্যন্ত ৯৯টি টেস্টের পাশাপাশি ১৭৮টি ওয়ানডে আর ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করা দার আইসিসির এলিট প্যানেলে জায়গা পান ২০০৪ সালে। এ পর্যন্ত তিন বার আইসিসির বর্ষসেরা আম্পায়ার (২০০৯, ২০১০ ও ২০১১) নির্বাচিত হন তিনি।

দার বলেন, “ক্যারিয়ারে উল্লেখযোগ্য এই ব্যক্তিগত মাইলফলকে পৌঁছাতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।”

৯০ বা তার বেশি টেস্ট পরিচালনা করা আম্পায়ার :

আম্পায়ার

ক্যারিয়ার

টেস্ট

স্টিভ বাকনর

১৯৮৯-২০০৯

১২৮

রুডি কোয়ের্টজেন

১৯৯২-২০১০

১০৮

আলিম দার

২০০৩-

৯৯

ড্যারিল হার্পার

১৯৯৮-২০১১

৯৫

ডেভিড শেফার্ড

১৯৮৫-২০০৫

৯২