সাউদির পরিবর্তে নিউ জিল্যান্ড দলে হেনরি
চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে খেলতে পারবেন না নিউ জিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদি। তার পরিবর্তে ম্যাট হেনরিকে দলে ডেকেছেন দেশটির নির্বাচকরা।
নিউ জিল্যান্ড কোচ মাইক হেসন জানান, নেলসনের স্যাক্সটন ওভালে বৃহস্পতিবার সিরিজের চতুর্থ ওয়ানডে খেলার সময় চোট পান সাউদি।
খুঁড়িয়ে মাঠ ছাড়ার আগে ৬ ওভার বল করে ৪৪ রান দিয়ে কোনো উইকেট পাননি এই পেসার।
ম্যাচটি ৮ উইকেটে হারে স্বাগতিক নিউ জিল্যান্ড। এই ম্যাচ শেষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে তারা।
ক্রাইস্টচার্চে হওয়া সিরিজের প্রথম দুই ম্যাচে বিশ্রামে ছিলেন সাউদি। ওই দুই ম্যাচে খেলেন হেনরি। ৪টি করে উইকেট নিয়ে দুই ম্যাচেই দলের জয়ে ভূমিকা রাখেন তিনি।
সিরিজের চতুর্থ ম্যাচটি হবে আগামী শনিবার। আর পঞ্চম ও শেষ ম্যাচটি আগামী মঙ্গলবার।
