২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশে

‘ট্রফি ট্যুর’ এর অংশ হিসেবে আগামী মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2015, 07:24 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ১৩ ডিসেম্বর ভারতের মুম্বাই থেকে স্কটল্যান্ড যাওয়ার মধ্য দিয়ে শুরু হবে এবারের ট্রফি ট্যুর। অংশগ্রহণকারীদের মধ্যে ১১ দেশে ঘুরে ১ ফেব্রুয়ারি নয়া দিল্লিতে ফিরবে বিশ্বকাপ ট্রফি।
 
১৪ ও ১৫ জানুয়ারি বিশ্বকাপ ট্রফি থাকবে বাংলাদেশে, যেখানে বসেছিল সর্বশেষ আসর। 
 
আগামী বছরের ১১ মার্চ থেকে ৩ এপ্রিল ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের মূল পর্ব।
 
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশের গ্রুপে আছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। আর প্রথম রাউন্ড পার হলে মূল পর্বে বাংলাদেশের গ্রুপ সঙ্গী হবে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড।