২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের মেয়েরাও ভারত-পাকিস্তানের গ্রুপে

টি-টোয়েন্টি বিশ্বকাপে মেয়েদের টুর্নামেন্টেও ভারত-পাকিস্তানের গ্রুপে আছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 04:40 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

ছেলেদের টুর্নামেন্টেও প্রথম রাউন্ড উতরাতে পারলে সুপার টেনে ভারত-পাকিস্তানের গ্রুপে থাকবে বাংলাদেশ।

গ্রুপ ‘বি’তে জাহানারাদের অন্য দুই সঙ্গী ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

গ্রুপ ‘এ’ তে আছে টানা তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।

১৫ মার্চ নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুতে জাহানারা-সালমাদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ১৭ মার্চ একই মাঠে প্রতিপক্ষ ইংল্যান্ড। ২০ মার্চ চেন্নাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ক্যারিবিয়ান মেয়েরা; ২৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিল্লিতে।

দেশের মাটিতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ৪ ম্যাচের তিনটিতে হেরেছিল বাংলাদেশ, একমাত্র জয়টি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে।