প্রথম ইনিংসে সবচেয়ে কম রানের রের্কড বরিশালের
আগের ম্যাচে কোনো রকমে একশ’ পার হলেও এবার পারেনি বরিশাল বুলস। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগে ব্যাট করে সবচেয়ে কম রান করার ‘বিব্রতকর’ রেকর্ড গড়েছে দলটি।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নয় বল বাকি থাকতে ৮৯ রানে অলআউট হয়ে যায় বরিশাল।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলে আগে ব্যাট করে এর আগে একবারই কোনো দল থেমেছিল একশ' রানের আগে। ২০১৩ সালের আসরে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ৯ উইকেটে ৯৯ রান করেছিল দুরন্ত রাজশাহী। সেই ম্যাচ অবশ্য দুই রানে জিতেছিল রাজশাহী।
বুধবার নুয়ান কুলাসেকারা-আশার জাইদি-আবু হায়দারের মারাত্মক বোলিংয়ের সামনে বুধবার দাঁড়াতেই পারেনি বরিশাল। দলের মাত্র আট ব্যাটসম্যানই দুই অঙ্কে পৌঁছতে পারেননি।
বিপিএলে দুই ইনিংস মিলিয়ে সর্বনিম্ন রান খুলনা রয়েল বেঙ্গলসের। গত আসরে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ৬৭ রানে অলআউট হয়েছিল দলটি।
বিপিএলে সর্বনিম্ন দলীয় সংগ্রহ:
দল | রান | প্রতিপক্ষ | ইনিংস | সাল |
খুলনা রয়েল বেঙ্গলস | ৬৭ | চট্টগ্রাম কিংস | দ্বিতীয় | ২০১৩ |
সিলেট রয়্যালস | ৭৪ | চট্টগ্রাম কিংস | দ্বিতীয় | ২০১৩ |
ঢাকা গ্ল্যাডিয়েটর্স | ৮৮/৮ | চট্টগ্রাম কিংস | দ্বিতীয় | ২০১৩ |
খুলনা রয়েল বেঙ্গলস | ৮৯ | রংপুর রাইডার্স | দ্বিতীয় | ২০১৩ |
বরিশাল বুলস | ৮৯ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | প্রথম | ২০১৫ |
