২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সব ম্যাচ জিতলেও বাংলাদেশ পাবে ১ পয়েন্ট!

ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেও আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ পাবে মাত্র ১ পয়েন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 02:40 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এখন ৯৬ পয়েন্ট নিয়ে সাতে আছে বাংলাদেশ। ৪৬ পয়েন্ট নিয়ে দশে আছে জিম্বাবুয়ে। র‌্যাঙ্কিংয়ে এত নিচের দলের সঙ্গে খেলা বলেই এই সিরিজ থেকে বাংলাদেশের পাওয়ার আছে সামান্য, হারানোর আছে অনেক বেশি।

৩-০ ব্যবধানে সিরিজ জিতলেও ১০০ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা ইংল্যান্ডকে স্পর্শ করতে পারবে না বাংলাদেশ।

উল্টোটা হলে, অর্থাৎ হোয়াইটওয়াশড হলে বাংলাদেশকে দিতে হবে অনেক বড় খেসারত। সেক্ষেত্রে ৮ পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে। ৮৮ পয়েন্ট নিয়ে তখন আট নম্বরে নেমে যাবে বাংলাদেশ, ভগ্নাংশের ব্যবধানে থাকবে পাকিস্তানের পেছনে।