২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপের বাছাইপর্বও বাংলাদেশে

টানা তৃতীয়বারের মত আগামী বছর এশিয়া কাপের আসর বসছে বাংলাদেশে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এই টুর্নামেন্টের বাছাইপর্বও অনুষ্ঠিত হবে বাংলাদেশে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 10:32 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

চার দলকে নিয়ে এই বাছাইপর্ব হওয়ার কথা ছিল আগামী নভেম্বরে, সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু ইএসপিএন ক্রিকইনফোর দাটি অনুযায়ী, বাছাইপর্বের ভেন্যু ও তারিখ নির্ধারিত হয়েছে নতুন করে। মূল টুর্নামেন্টের ঠিক আগে আগামী ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি বাছাইপর্ব হবে বাংলাদেশেই।

এশিয়া কাপ শুরু হওয়ার কথা আগামী ২৪ ফেব্রুয়ারি।

মূলত এশিয়া কাপের পঞ্চম দল নির্ধারণে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। অংশ নেবে ওমান, আরব আমিরাত, হংকং ও গত এশিয়া কাপে খেলা আফগানিস্তান। প্রতি দল একবার করে মুখোমুখি হবে পরস্পরের। শীর্ষ দল যোগ্যতা অর্জন করবে মূল টুর্নামেন্টে খেলার।

এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলবে সরাসরি।

প্রথমবারের মত এবার এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে।