২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিটনেস প্রমাণ করতে হবে মাশরাফিকে

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে মাশরাফি বিন মুর্তজাকে। অধিনায়কের ব্যাপারে জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচের পর সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 06:41 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন মাশরাফি। 
 
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানেডতে খেলবে স্বাগতিকরা। 
 
বুধবার বাংলাদেশ দলের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানান, এখনও শতভাগ ফিট নন মাশরাফি। ডেঙ্গু জ্বরে কিছুদিন ভুগতে হয়েছিল দেশ সেরা এই পেসারকে। তার ধাক্কা কাটিয়ে অবশ্য অনুশীলনে ফিরেছেন তিনি।
 
“মাশরাফি এখনও সেরে উঠছে। সে এখনও শতভাগ ফিট নয়। তাকে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে। প্রস্তুতি ম্যাচের পর এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।”