খুলনার শিরোপা, রংপুরের অবনমন
দুই মৌসুম পর আবার জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতেছে খুলনা। অবনমন হয়েছে গত আসরের চ্যাম্পিয়ন রংপুরের। প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে দলটি। আর দ্বিতীয় স্তরের সেরা দল হিসেবে প্রথম স্তরে উঠেছে বরিশাল।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনার শিরোপা জয়ের দিন শতক করেছেন ইমরুল কায়েস। তার আক্রমণাত্মক শতকের সুবাদে ৭ উইকেটে ২৮৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা।
খুলনার ইনিংস শেষেই ড্র মেনে নেন দুই অধিনায়ক।
১০৪ বলে ১০৭ রানের দারুণ এক ইনিংস খেলেন ইমরুল। তার ঝড়ো ইনিংসটি ১৩টি চার ও ৩টি ছক্কায় সাজানো। ৬২ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার জিয়াউর রহমান।
রংপুরের তানভীর হায়দার ৫৬ রানে নেন দুই উইকেট। প্রথম ইনিংসে শতকের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনিই।
এর আগে ৭ উইকেটে ৩২৪ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে রংপুর। ২০ রান যোগ করতেই শেষ তিন উইকেট হারানো দলটি অলআউট হয় ৩৪৪ রানে।
১২৭ রানে ৫ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার অধিনায়ক আব্দুর রাজ্জাক। এছাড়া মুরাদ খান ৬৬ রানে নেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর: ১১৩.৫ ওভারে ৩৪৪ (আরাফাত ৪, কল্যাণাশীষ ২৭, নবীন ২১, নাহিদুল ২, আরিফুল ২৩, ধীমান ৬৯, তানভীর ১০৫, সোহরাওয়ার্দী ৬৬, সাজেদুল ১, বিশ্বনাথ ১১*, সাদ্দাম ৮; রবিউল ২২-৪-৬৪-১, জুপিটার ২-০-১৪-০, রাজ্জাক ৪৫-৯-১২৭-৫, এনামুল (২) ১৩-০-৩১-০, মুরাদ ২১.৫-৩-৬৬-৪, বক্কর ১-০-১-০, মেহেদি ৮-০-৩৪-০, ইমরুল ১-০-৬-০)
খুলনা: ৭০ ওভারে ২৮৬/৭ ইনিংস ঘোষণা (জুপিটার ১০, মেহেদি ২১, ইমরুল ১০৭, তুষার ১২, বক্কর ৩২, জিয়া ৬২*, এনামুল (২) ২৭, মাহমুদুল ০, মুরাদ ৬*; সাজেদুল ৪-১-১৭-০, সাদ্দাম ৩-০-২৭-১, সোহরাওয়ার্দী ১৬-২-৬৭-১, আরিফুল ১-০-৬-০, বিশ্বনাথ ১৭-৪-৫৯-১, নাহিদুল ১৫-২-৪৯-১, তানভীর ১৪-১-৫৬-২)
ফল: ড্র।
ম্যাচ সেরা: তানভীর হায়দার।
প্রথম স্তরের পয়েন্ট তালিকা:
দল | ম্যাচ | জয় | হার | ড্র | পয়েন্ট |
খুলনা | ৬ | ১ | ০ | ৫ | ৫৪ |
ঢাকা মেট্রো | ৬ | ১ | ০ | ৫ | ৪৪ |
ঢাকা | ৬ | ১ | ১ | ৪ | ৪৩ |
রংপুর | ৬ | ০ | ২ | ৪ | ৩৮ |
জাতীয় ক্রিকেট লিগের রোল অব অনার:
মৌসুম | চ্যাম্পিয়ন |
১৯৯৯-২০০০ (প্রথম শ্রেণির মর্যাদা ছিল না) | চট্টগ্রাম |
২০০০-২০০১ | বিমান বাংলাদেশ এয়ারলাইন্স |
২০০১-২০০২ | ঢাকা |
২০০২-২০০৩ | খুলনা |
২০০৩-২০০৪ | ঢাকা |
২০০৪-২০০৫ | ঢাকা |
২০০৫-২০০৬ | রাজশাহী |
২০০৬-২০০৭ | ঢাকা |
২০০৭-২০০৮ | খুলনা |
২০০৮-২০০৯ | রাজশাহী |
২০০৯-২০১০ | রাজশাহী |
২০১০-২০১১ | রাজশাহী |
২০১১-২০১২ | রাজশাহী |
২০১২-২০১৩ | খুলনা |
২০১৩-২০১৪ | ঢাকা |
২০১৪-২০১৫ | রংপুর |
২০১৫-২০১৬ | খুলনা |
