২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর প্রাণ আপ

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজের টাইটেল স্বত্ব কিনেছে প্রাণ আপ। চলতি বছর এটাই হবে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 05:30 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির কাছ থেকে টাইটেল স্বত্ব পাওয়া এক্সিয়মের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান বিন ফারুক জানান, সিরিজের নাম হবে ‘প্রাণ আপ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ ২০১৫ প্রেজেন্টেড বাই পাওয়ার। সিরিজে কো স্পন্সর হিসেবে থাকছে প্রাণ ফ্রুটো।

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে এল্টন চিগুম্বুরার জিম্বাবুয়ে।

বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে।
আগামী সোমবার ঢাকায় এসে পৌঁছাবে জিম্বাবুয়ে দল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস ও প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী।