অলিম্পিকে ক্রিকেট রাখার দাবি শচিন-ওয়ার্নের
অলিম্পিক গেমসে টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছেন কিংবদন্তি দুই ক্রিকেটার শচিন টেন্ডুলকার ও শেন ওয়ার্ন।
১৯০০ সাল থেকে অলিম্পিকে ক্রিকেট ইভেন্টটি নেই। খেলাটির নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অলিম্পিকে এটাকে রাখার বিষয়ে আলোচনা করতে আগামী মাসে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) সঙ্গে বৈঠকে বসবে।
বিবিসিকে ওয়ার্ন বলেন, “আমি এটাকে অলিম্পিকের একটি খেলা হিসেবে দেখতে চাইব এবং কে জানে, ভবিষ্যতে হয়ত এটা থাকবে।”
টেন্ডুলকার যোগ করেন, “আমি মনে করি, এটা দারুণ পরিকল্পনা এবং আমার ধারণা, এর জন্য টি-টোয়েন্টি সেরা ফরম্যাট।”
