২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের দাপটে লিডের আশা চট্টগ্রামের

বোলারদের দাপটে জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে সিলেটের বিপক্ষে লিডের সম্ভাবনা দেখছে চট্টগ্রাম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 06:12 PM

Updated : 26 Jul 2022, 12:06 PM

রোববার দ্বিতীয় স্তরের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে সিলেটের সংগ্রহ ৯ উইকেটে ২৬২ রান। এখনও ৮ রানে পিছিয়ে আছে তারা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রুমান আহমেদ ছাড়া সিলেটের প্রথম ১০ ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কে পৌঁছান। কিন্তু একজনও অর্ধশতক করতে পারেননি।

অধিনায়ক অলক কাপালী করেন ৪৬ রান। উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকির হাসানের ব্যাট থেকে আসে ৩০ রান।

শাহনাজ আহমেদের সঙ্গে ইমতিয়াজ আহমেদের ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সিলেট। অতিথিদের ইনিংসে অর্ধশত রানের জুটি একটি। ষষ্ঠ ওভারে কাপালীর সঙ্গে ৫২ রানের এই জুটি গড়েন ইজাজ আহমেদ।  

পাঁচ জন বোলার ব্যবহার করেন চট্টগ্রামের অধিনায়ক ইরফান শুক্কুর। তাদের সবাই উইকেট পান। ৭৪ রানে তিন উইকেট নিয়ে দলের সফলতম বোলার বাঁহাতি স্পিনার নাবিল সামাদ।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম: ২৭০

সিলেট: ৮৯ ওভারে ২৬২/৯ (ইমতিয়াজ ২৬, শাহনাজ ২৫, জাকির ৩০, রাজিন ১০, কাপালী ৪৬, রুমান ৬, ইজাজ ২১, ফেরদৌস ২৭, হাসান ১১, এনামুল জুনিয়র ১৩*, খালেদ ০*; ডলার ১৩-৫-২৫-১, মেহেদি হাসান রানা ১৭-৫-৪২-১, সাইফুদ্দিন ১৩-০-৫৫-২, ইফতেখার ২১-৫-৪৩-২, নাবিল ২৫-৩-৭৪-৩)