২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে ২০০ রানে আটকে দিল উইন্ডিজ

দ্বিতীয় টেস্টের শুরুটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তোপের মুখে ২০০ রানেই থেমে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2015, 05:49 PM

Updated : 22 Aug 2022, 01:35 PM

কলম্বোর পি সারা স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। কোনো রান করে জেরোম টেইলরের বলে দিনেশ রামদিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কৌশল সিলভা।

অধিনায়ক জ্যাসন হোল্ডার এর পর ফেরান আরেক ওপেনার দিমুথ করুনারত্নেকে।

এর পর কুশল মেন্ডিস আর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ফিরে গেলে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৪ উইকেটে ৫৯ রান। মেন্ডিসকে রামদিনের ক্যাচে পরিণত করেন কেমার রোচ। আর ম্যাথিউসকে ফেরান হোল্ডার।

এর পরও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। তবে তরুণ মিডলঅর্ডার ব্যাটসম্যান মিলিন্দা শিরিবর্ধনে একপ্রান্ত আগলে রাখেন। তার ৬৮ রানের ইনিংসের কল্যাণে লজ্জার হাত থেকে বাঁচে স্বাগতিকরা। ১১১ বলের ইনিংসটি ৬টি চার ও দুটি ছয়ে সাজান তিনি।

শ্রীলঙ্কার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২৬ রান করেন রঙ্গনা হেরাথ।

৬৭ রানে ৪ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার অভিষিক্ত জোমেল ওয়ারিক্যান। দুটি করে উইকেট নেন হোল্ডার ও টেইলর। রোচ ও দেবেন্দ্র বিশু একটি করে উইকেট নেন।